বিজ্ঞাপন দেখালেও টাকা দেবে না ইউটিউব!

২৩ নভেম্বর, ২০২০ ১৭:২৪  
বিজ্ঞাপন নীতিমালায় বড় ধরনের পরিবর্তন এনেছে ইউটিউব। পরিবির্তিত নিয়ম অনুযায়ী, যাদের চ্যানেল মনিটাইজেশন করা নেই, তাদের ভিডিওতেও এখন বিজ্ঞাপন দেখাবে গুগল। কিন্তু সংশ্লিষ্ট ভিডিও নির্মাতারা কোনো অর্থ পাবেন না। যুক্তরাষ্ট্রে এই নিয়ম চালু হলেও ২০২১ সাল নাগাদ সব দেশের জন্যই নিয়মটি প্রযোজ্য হবে। https://twitter.com/TeamYouTube/status/1329107787817750530?ref_src=twsrc%5Etfw%7Ctwcamp%5Etweetembed%7Ctwterm%5E1329107787817750530%7Ctwgr%5E&ref_url=https%3A%2F%2Fwww.bbc.com%2Fnews%2Ftechnology-55016142   ফোর্বস জানিয়েছে, যুক্তরাষ্ট্রের ব্যবহারকারীরা ইতোমধ্যে ইউটিউবের টার্মস অব সার্ভিসে ‘রাইট টু মনিটাইজ’ নামের একটি বিভাগ দেখতে পাচ্ছেন। সেখানে বলা হয়েছে, ‘যে সব চ্যানেল ইউটিউবের পার্টনার প্রোগ্রাম (ওয়াইপিপি)-তে নেই, তাদের কিছু ভিডিওতে আজকে থেকে বিজ্ঞাপন যোগ করা হবে। এর মানে মনিটাইজেশনে না থাকলেও আপনার ভিডিওতে বিজ্ঞাপন পেতে পারেন। যেহেতু আপনি ওয়াইপিপি-তে নেই, তাই বিজ্ঞাপন থেকে কোনো অর্থ পাবেন না।’ এক হাজারের বেশি অনুসারী এবং শেষ ১২ মাসে ৪ হাজার ঘণ্টা ভিউ ছাড়া যেহেতু ওয়াইপিপি সদস্য হওয়া যায় না এজন্য ইউটিউবের নতুন নীতিমালায় অনেকেই নাখোশ হয়েছেন। কম অনুসারী এবং ভিউ’র চ্যানেল থেকে তারা আয় করবে, অথচ নির্মাতাদের কোনো কিছু দেবে না-এটি প্রযুক্তিবিদেরা মানতে পারছেন না।